প্রকল্প অংশীদারিত্ব 01712388208 minaltti@gmail.com

সাফল্যের ইতিহাস

প্রকল্প বাস্তবায়ন

২০১২ সাল থেকে সরকারি দপ্তর ও উন্নয়ন সহযোগীদের অর্থায়নে আবাসিক ও অনাবাসিক প্রশিক্ষণ প্রকল্প বাস্তবায়ন করে আসছে মিনাল গ্রুপ অফ ইনস্টিটিউশন। নিচে প্রতিটি প্রকল্পের ভর্তি, উত্তীর্ণ ও কর্মসংস্থানের প্রকৃত পরিসংখ্যান দেওয়া হলো।

8বাস্তবায়িত ও চলমান প্রকল্প
14বছরের প্রকল্প অভিজ্ঞতা
~90%গড় কর্মসংস্থানের হার
2চলমান প্রকল্প

কর্ম-অভিজ্ঞতা

যে ক্ষেত্রগুলোতে দীর্ঘদিনের অভিজ্ঞতা

২০০১ থেকে · ২৩+ বছর

TVET খাতে শর্ট কোর্স

বাংলাদেশ কারিগরি শিক্ষা বোর্ডের তত্ত্বাবধানে TVET খাতে স্বল্পমেয়াদি প্রশিক্ষণ পরিচালনা।

২০০৪ থেকে

মৎস্য, পোল্ট্রি ও গবাদিপশু পালন

যুব উন্নয়ন ও সমাজসেবা অধিদপ্তরের তত্ত্বাবধানে আবাসিক ও অনাবাসিক প্রশিক্ষণ।

২০১২ থেকে

প্রকল্পভিত্তিক প্রশিক্ষণ বাস্তবায়ন

বিভিন্ন দপ্তরের আবাসিক ও অনাবাসিক প্রকল্প পরিচালনা ও পর্যালোচনার ধারাবাহিক অভিজ্ঞতা।

২০২০ থেকে · ৬ বছর

CBT&A খাতে NTVQF লেভেল কোর্স

বাংলাদেশ কারিগরি শিক্ষা বোর্ডের তত্ত্বাবধানে দক্ষতাভিত্তিক প্রশিক্ষণ ও মূল্যায়ন পরিচালনা।

প্রতিষ্ঠার পর থেকে

প্রাকৃতিক দুর্যোগ মোকাবিলায় সহায়তা

প্রাকৃতিক দুর্যোগ মোকাবিলায় বিভিন্ন সংস্থাকে সহযোগিতা প্রদানের অভিজ্ঞতা।

সমন্বিত প্রশিক্ষণার্থী পরিসংখ্যান

প্রতিষ্ঠার পর থেকে সব প্রকল্প ও নিয়মিত কোর্স মিলিয়ে।

মোট ভর্তি22,270
উত্তীর্ণ21,932
কর্মসংস্থান20,928
পুরুষ প্রশিক্ষণার্থী 13,881
নারী প্রশিক্ষণার্থী 8,389
উত্তীর্ণদের কর্মসংস্থানের হার 94%

নারী প্রশিক্ষণার্থীর হার প্রায় ৩৮ শতাংশ — টেইলারিং, বিউটিফিকেশন, কেয়ারগিভিং ও কম্পিউটার কোর্সে অংশগ্রহণ সবচেয়ে বেশি।

আমরা কাজ করতে আগ্রহী

বাংলাদেশের যেকোনো জেলা-উপজেলায় প্রশিক্ষণ পরিচালনায় সক্ষম

প্রশিক্ষক, অ্যাসেসর, ল্যাব, আবাসিক সুবিধা ও প্লেসমেন্ট সেল — একটি প্রকল্প বাস্তবায়নের জন্য প্রয়োজনীয় পূর্ণ কাঠামো প্রতিষ্ঠানের নিজস্ব। উন্নয়ন সহযোগী বা সরকারি দপ্তরের সাথে অংশীদারিত্বে আমরা আগ্রহী।

অংশীদারিত্ব নিয়ে আলোচনা 01712388208