প্রাতিষ্ঠানিক অবকাঠামো
উত্তরবঙ্গের তিন জেলায় পাঁচটি প্রতিষ্ঠান ও ছয়টি ক্যাম্পাস — কিছু নিজস্ব জমিতে নির্মিত ভবনে, কিছু ভাড়া ভবনে পরিচালিত। প্রতিটি কেন্দ্রে ল্যাব, শ্রেণিকক্ষ ও ব্যবহারিক কর্মশালা রয়েছে।
প্রাতিষ্ঠানিক জনবল
সব ক্যাম্পাস মিলিয়ে ৩০ জন প্রশিক্ষক ও ১৮ জন কর্মকর্তা-কর্মচারী কর্মরত।
| শ্রেণি | পুরুষ | নারী | মোট |
|---|---|---|---|
| ফুলটাইম প্রশিক্ষক | 10 | 8 | 18 |
| খণ্ডকালীন প্রশিক্ষক | 4 | 2 | 6 |
| অতিথি প্রশিক্ষক | 3 | 3 | 6 |
| ব্যবস্থাপনা কর্মকর্তা | 4 | 2 | 6 |
| অফিস স্টাফ | 5 | 3 | 8 |
| সহায়ক কর্মী | 2 | 2 | 4 |
| সর্বমোট | 28 | 20 | 48 |
প্রতিষ্ঠানটি পরিচালিত হয় বোর্ড অব ডিরেক্টরস, ইনস্টিটিউশনাল ম্যানেজমেন্ট কমিটি (IMC) এবং ইনস্টিটিউশনাল প্রজেক্ট ম্যানেজমেন্ট ইউনিট (IPMU) — এই তিন স্তরের কাঠামোয়।
সুযোগ-সুবিধা
দূরবর্তী উপজেলা থেকে আসা প্রশিক্ষণার্থীদের জন্য নিজস্ব থাকা-খাওয়ার ব্যবস্থা।
ভর্তি সহায়তা থেকে চাকরির সংযোগ পর্যন্ত পূর্ণ সহায়তা ও শিক্ষার্থী ডেটাবেজ।
কম্পিউটার অপারেশন, হার্ডওয়্যার, মোবাইল সার্ভিসিং ও ফ্রিল্যান্সিং কোর্সের ব্যবহারিক ল্যাব।
মিনাল অ্যাগ্রোর ১৫৪ শতক জমিতে সবজি, মৎস্য, পোল্ট্রি ও গবাদিপশু পালনের হাতে-কলমে প্রশিক্ষণ।
সরাসরি ক্যাম্পাসে এসে কোর্স, আসন ও ব্যাচের তারিখ জেনে নিতে পারেন।